গতকাল পোস্টার ফাইনাল করে প্রিন্ট করতে দিয়েছি। আজ হাতে পাবো। এর পর গিয়ে দিলাম বাসায় ঘুম। বেলা বাজে তখন তিন টা। উঠে দেখি রাত ১১টা বাজে। সুপার্থকে নিয়ে খেতে গেলাম রুটিপারাটা শপ এ। ফিরে এসে ব্লগ পড়লাম কিছু। সত্যপীরের লেখা গল্প ভালো লাগলো। এক সময় আবার ঘুমালাম। বোঝাই যাচ্ছে খুব একটা কর্মমুখর হয়নি।
Tuesday, August 20, 2013
Monday, August 19, 2013
কর্মকাণ্ড ৪৪-৪৬
শুক্রবারে, পোস্টার বানাতে বসেছিলাম। শেষ করিনি। এ ছাড়া তেমন কাজের কাজ কিছু হয়নি।
শনিবারে, উডিএলেনের মুভি দেখলাম। ডালের বইটা শেষ করলাম।
রবিবারেও, উডিএলেনের আরো দুটো মুভি দেখলাম!!!
কাজ কর্মের হাল বোঝাই যাচ্ছে...
Friday, August 16, 2013
কর্মকাণ্ড ৪৩
গতকাল দিনটা ভালো গেল না। বেশ ঠান্ডা লেগেছিলো। সুপারভাইজরের সাথে মিটিং এর পরে, দুপুরে ফিরে গেলাম। বাসায় গিয়ে ঘুম। উঠে দেখি বাজে রাত ১০ টা! আবার ঘুমালাম। সকালে উঠে আজকের দিন শুরু হলো। হর্হে লুইস বোর্হেস এর দ্য আলেফ বইটা শেষ করেছি।
Wednesday, August 14, 2013
কর্মকাণ্ড ৪২
গতকাল কিছুক্ষণ টাইপসেটিং এর চেষ্টা করলাম। ইলাস্ট্রেটরে। বলা বাহুল্য, ব্যর্থ হয়েছি। আবার বসতে হবে। উলভেরিন মুভিটা দেখলাম। চলে। তবে একটা গল্প এসেছিলো। লিখিনি। এটা ভুল হয়েছে। এছাড়া সাঁতারও কাটা হয়নি। আজ যেতে হবে। বেশ কিছু গল্প জমে যাচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না।
Tuesday, August 13, 2013
কর্মকান্ড ৩০ - ৪১
গত ১২ টা দিন অনেক কিছু করলাম। লিখে না রাখাটা ভুল হয়েছে। এক্স্কার্শনে গিয়ে মেনোনাইট গোষ্ঠির দেখা পেলাম। এরা খৃস্টান। তবে প্রাচীনপন্থী। ঘোড়ার গাড়িতে চড়ে। বিদ্যুত, ইত্যাদি ব্যবহার করে না। পোশাক আশাক সেই ১৮০০ শতকের। মানুষের কত বৈচিত্র!
একটা পরিত্যক্ত খনিতে সাতার কাটলাম। ইলোরা গ্রামে।
পেপার রিভিউটা শেষ করতে সময় লাগলো ডেডলাইনের চেয়ে একদিন বেশি। আমার টকটা ভালোই হয়েছে। ফাবিয়ান বললো বোঝা যায়। স্টেফানি ছবিতে কিছু মডিফিকেশন আনতে বলেছে।
নানান রকম আত্মউপলব্ধি হলো এবার।
নায়াগ্রা জলপ্রপাতের ছবি এবার ভালোমত তুলতে পেরেছি। ডিএস এল আর এর গুষ্টি কিলাই। একটা ফালতু বোঝা। আমার ফোনেই অনেক ভালো ছবি উঠেছে।
এই পোস্টটা একদিন আলসেমী করে লিখিনি। কিভাবে ১২টা দিন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এই যাত্রায় প্লেনের মুভিগুলো ছিলো বস্তাপঁচা। তাই গল্পের বই পড়া হয়েছে।

Thursday, August 1, 2013
কর্মকাণ্ড ২৯
ক্লাসগুলো মজার হচ্ছে। গতকাল কনফারেন্স ডিনার ছিলো। বৃষ্টির মধ্যে গেলাম ডিনারে। ভারতীয় দুটো ছেলে এসেছে। আন্ডারগ্রাড। খুবই উৎসাহী। একটা গল্প লিখতে শুরু করেছিলাম। সময় পেলাম না শেষ করার। বরহেসের গল্প পড়ে ভালো লাগলো। তার দ্য ইমমরটাল অনবদ্য!
কর্মকাণ্ড ২৮
গতকাল ক্লাস নিয়েই সময় গেল। সকালে একটা পোস্ট লিখেছিলাম। এর পর বাড়ি ফিরে ঘুম। এছাড়া তেমন কাজ হয়নি।
Subscribe to:
Posts (Atom)