Thursday, September 22, 2016

Soul

". I mean the soul simply as shorthand for the seismic core of personhood from which our beliefs, our values, and our actions radiate."
-Maria Popova
 https://www.brainpickings.org/2016/05/16/annenberg-commencement/

On Boredom

"In a section of his 1843 masterwork Either/Or: A Fragment of Life (public library), which also gave us Kierkegaard on our greatest source of unhappiness, the Danish philosopher defines boredom as a sense of emptiness and examines it not as an absence of stimulation but as an absence of meaning — an idea that also explains why it’s possible, today more than ever, to be overstimulated but existentially bored."

https://www.brainpickings.org/2015/01/14/kierkegaard-boredom-idleness-either-or/

Wednesday, March 4, 2015

ওয়ার্ডপ্রেস নিয়ে খেলাধুলা

১) এটা করতে প্রথমে xampp ইন্সটল করতে হবে। যেন নিজের কম্পিউটারেই একটা সার্ভার হয়ে যায়।
২) এর পর xampp এর কন্ট্রোল প্যানেল/ ড্যাশবোর্ড থেকে mySQL চালু করতে হবে।
৩) এরপর wikihow এর এই লিঙ্ক মোতাবেক ওয়ার্ডপ্রেস নামিয়ে xampp এর htdocs ফোল্ডারে পেস্ট করে সেট আপ করে ফেলতে হবে http://www.wikihow.com/Install-Wordpress-on-XAMPP
সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ডে এক্সেস পাওয়া যাবে।
৪) শুরুতে সবকিছু ইনসিকিওর থাকে। এই অবস্থাতেই শুরুর নাড়াচাড়া করতে চাই। পরে অবশ্যই xampp এর সার্ভার সহ সব কিছু

Sunday, June 15, 2014

Disagreeable

"The reasonable man adapts himself to the world: the unreasonable one persists in trying to adapt the world to himself. Therefore all progress depends on the unreasonable man."
- George Bernard Shaw

Saturday, March 15, 2014

শেখার স্ট্যাক

Solving system of differential equations
Mechanics for Rotating Coordinate System
15-03-2014

ত্বরণতালিকা

দিন ১
বিকাল ৩ টা।
দু ঘন্টা পড়তেই কেমন যেন হাফিয়ে উঠলাম। কফিটফি খেয়ে এখন আবার ব্লগিং করছি। আগের দু ঘন্টা খুব একটা ইফিশিয়েন্ট ব্যবহার হয়নি। কিন্তু একদম কিছু না হবার চেয়ে ভালো।

বিকাল ৩:৩০
ফেসবুকিং করলাম গত আধা ঘন্টা! এভাবে চলতে পারে না।

বিকাল ৫:২৫
পড়াশুনা করলাম ২ ঘন্টা। বোঝাই যাচ্ছে, মাঝের গ্যাপ বেশি হয়ে যাচ্ছে। টানা ৩ ঘন্টার বেশি পড়তে পারা উচিৎ। ফ্লো আসতেই তো ১ ঘন্টা লাগে। যদিও আজ ফ্লো স্টেটে পৌছতে পারিনি। এখন যাচ্ছি সাঁতারে।

বিকাল 6:55
একটুকরো পিটসা খেয়ে বসলাম অ্যামোনিয়া মেজার নিয়ে। কম্পিউটারে বাজছে বিটলসের Let It Be.

রাত ৯:৫০
সত্যজিৎ রায়ের উপর একটা ডকু দেখছি।


এই লিংকে হাজির হয়েছি ফেসবুকের কল্যানে। Ray at work  নামক একটা বই ছিলো সত্যজিৎএর স্ত্রীর লেখা। সেই বই ফ্লাপের লেখা থেকে। বইটা অনলাইনে খুঁজে পেলে খুবভালো হতো। সত্যজিৎ রায়ের কাজের প্রতি একাগ্রতা বিষয়ে। নিলয় নন্দীর অনুবাদে,

“যখন প্রায় সারাটা জীবন একজন মানুষ আমার সঙ্গী, বন্ধু এবং স্বামী হিসেবে কাটিয়ে চলে গেলেন, তাঁর অনুপস্থিতিতে জীবনটা অর্থহীন হয়ে পড়ে।"

"কাজের প্রতি তাঁর মনোসংযোগ ছিল অসাধারণ। আত্মগরিমা তেমন ছিল না। দু’ হাত বাড়িয়ে তিনি সব রকম মানুষকে কাছে টেনে নিয়েছেন। কত সময় তাঁকে দেখেছি এক ঘর মানুষের সাথে চেয়ারে বসে গল্প করছেন, হাসছেন আর তাঁর বিখ্যাত লাল নোটখাতা কোলের ওপর মেলে রাখা। মুখে কথা বলছেন আর এদিকে লিখে চলেছেন একনাগাড়ে। এই নিয়ে তাঁকে জিজ্ঞেসও করেছিলাম এক বার, উনি বললেন এক সাথে দু’টি বা তিনটি কাজ করার কৌশল তিনি অনেক আগেই শিখে নিয়েছেন। এটা করতে তাঁর মোটেও কষ্ট হয় না।”
-- বিজয়া রায়


Always being politically correct means just one thing, you are living with identity crisis. Politics doesn't define you, you define politics, that's the beauty of democracy.

দিন ২
সকালে উঠেই কেভ অফ ফরগটেন ড্রিমস দেখলাম। ৩০ হাজার বছর আগের মানুষেরা ছবি একে গেছে শভি গুহায়। এবং প্রতিটা ছবিই মাস্টারপিস। কোনো অপরিনত মানুষের এলোমেলো আঁকিবুকি নয়। যে মুন্সিয়ানার ছাপ আছে ছবিগুলোতে তার তুলনা হয় না।

এরপর কসমস দেখা হয়েছে তৃতীয় পর্বটা। নিউটনের প্রিন্সিপিয়া বইটার প্রকাশ নিয়েই গল্প। এডমন্ড হ্যালি সম্পর্কে জানলাম। কী অভাবনীয় প্রাণশক্তির অধিকারী ছিলেন। এমন পরিশ্রমী যদি হতে পারতাম। :(

পিয়ানো বাজিয়েছি এর পর কিছুক্ষণ। নতুন একটা ওয়াল্টজ টিউন তুলতেই পারছি না। বিশেষ করে রিদম এ সমস্যা হয়ে যাচ্ছে বারবার। আরো মনযোগ লাগবে।

এখন বাজে
দুপুর ২ টা। পড়তে শুরু করবো। ভন নয়ম্যান এন্ট্রপি নিয়ে। 


Friday, March 14, 2014

আঁকতে চাই

যে ছবিগুলো আঁকতে চাই,

১) কমপ্লিকেটেড মেগা স্ট্রাকচার। সাইন্সফিকশন অথবা স্টিম পাঙ্ক টাইপ।
২) গিঞ্জিডিজাইন। আলপনাটাইপ।
৩) কলমের দাগে শহরের স্কেচ। এখানে সেখানে জল রঙের ছোপ।
৪) অল্প দাগে পোট্রেট।
৫) পাখি। বার্ডস অফ প্যারাডাইস। মানে পাপুয়ানিউগিনির পাখি।
৬) রহস্যময় ইলাস্ট্রেশন। দেখে মনে হবে কিছু একটা ঘটতে চলেছে। কোনো থ্রিলার গল্পের ইলাস্ট্রেশন বুঝি।
৭) মারি সেন্ডাকের মত শিশু। মিতুলের গল্পগুলোর জন্য।